
নিজস্ব প্রতিবেদক, ধর্মপাশা (সুনামগঞ্জ) : সারাদেশে সরকারের নেওয়া ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
উদ্বোধনকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, সবুজায়ন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যাওয়ার অন্যতম উপায়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত ও জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন অর রশীদ শান্ত, উপজেলা যুবদলের সভাপতি শওকত আলী বেপারী, সাধারণ সম্পাদক আলমগীর কবির, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল রহমান মজুমদার, কৃষকদলের সভাপতি হারুক আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মসূচির আওতায় চকিয়াচাপুর গ্রামসহ আশপাশের এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com