
সাইফ উল্লাহ : সুনামগঞ্জআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত ধর্মপাশা উপজেলায় বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী জনসভাটি শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার মধ্যবাজার এলাকায় অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য লইয়ার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নিজাম উদ্দিন এবং মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, তৃতীয় যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করার আহ্বান জানান।
জনসভা ঘিরে মধ্যবাজার ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com