
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলো উপজেলার সুনই, গাছতলা বাজার, গাবী বটতলা, বাদশাগঞ্জ বাজার ও আহম্মদপুর বাজারসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন।
একটি পথসভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী। যুগ্ম আহ্বায়ক মনতাজুর রহমান কাজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের প্রার্থী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম (বিএসসি), জুলফিকার আলী ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির রুবেল।
এ ছাড়া সেলবরষ ইউনিয়ন বিএনপির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, ওয়াহিদুল ইসলাম, নাসির মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, সাবেক যুবদল নেতা মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তব্যে কামরুজ্জামান কামরুল আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com