
সাইফ উল্লাহ, ধর্মপাশা, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্প, যা সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় কাজ করছে।
সভায় আলোচিত হয় জলবায়ু সংবেদনশীল রোগসমূহ, অর্থাৎ সেই স্বাস্থ্যগত সমস্যা যা জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাবিত হয়।
উপজেলা কৃষি অফিসার আসাদ বিন খলিল রাহাত প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচসি) ডা. সুবীর সরকার, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর কবির, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস,
স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস মোঃ লিয়াকত আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক সরফরাজ আহম্মদ খান, ব্র্যাকের সিসিএইচ ও বিএইচপি অফিসার দিপ্র রায় দিপ্ত, ব্র্যাক ধর্মপাশা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল কাশেম, শাখা হিসাব রক্ষন কর্মকর্তা ফিরোজ শাহী, আইডিও, আইডিপি অনন্দিতা বিশ্বাস, পিএ, ম্যালেরিয়া শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিতরা প্রকল্পের কার্যক্রম ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমন্বয় বিষয়ে আলোচনা করেন।
