

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রের ভিতকে যদি শক্তিশালী করতে হয়, হাসিনার বিচার যদি ত্বরান্বিত করতে হয় ও সংস্কার প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয়, তা হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চর মনসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, একটা নির্বাচিত সরকারই পারে দেশের উন্নয়ন ও অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে। আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে একটা নির্বাচিত সরকার ওতপ্রোতভাবে জড়িত।
বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূস দেশের প্রয়োজনে ও জাতির প্রয়োজনে নির্বাচনকে খুব বেশি জরুরি প্রয়োজন মনে করেছেন বিধায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা বলেছেন। কিন্তু এ নিয়ে কোন বিভক্তি রাখা যাবে না। এ বিভক্তির সুযোগ ফ্যাসিস্ট হাসিনা নিবে। তাই এই সুযোগ দেয়া যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজ উল্যাহ ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com