

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com