

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর, জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা নির্বাচন অফিসার, চাঁদপুর সহ সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব তাপস শীল।
ভোটপূর্ব নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com