
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহী’র সহধর্মিণী রেহানা খাতুন বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৬ সকালে নিজ বাড়িতে পা পিছলে পড়ে গুরুতর আহত হন রেহানা খাতুন। তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার কলার বোন (ক্ল্যাভিকল) ভেঙে গেছে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এবং পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার নামাজে জানাজা আজ ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বাদ জুমা, সাতক্ষীরা জেলার কুকরালী এলাকায় অবস্থিত তার পৈতৃক নিবাসে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার পিতা মরহুম রাহাত উল্লাহ’র কবরের পাশে দাফন করা হবে।
দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক
দৈনিক দক্ষিণের মশাল পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানানো হচ্ছে। মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
এক বিবৃতিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন: সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস ও দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), তানজির কচি (বাংলানিউজ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভি), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা)।
জেলা নাগরিক কমিটির শোক
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন: আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাক আহমেদ বাপ্পী, এম কামরুজ্জামান, কিশোরী মোহন সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, এড. মনির উদ্দীন, কমরেড আবুল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, জি এম মনিরুজ্জামান, এড. আল মাহামুদ পলাশ, নিত্যানন্দ সরকার, ফরিদা আক্তার বিউটি, মুশফিকুর রহমান মিলটন, সুরেশ পান্ডে, মুনসুর রহমান, বায়েজিদ হোসেন, এবং যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবুল প্রমুখ।
তালা প্রেসক্লাবের শোক
তাঁর মৃত্যুতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন: সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান; সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু; যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু; সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও মো. খলিলুর রহমান; সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম; অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন; দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি; প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু; উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ; সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস; সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল; ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন; এবং নির্বাহী সদস্য প্রণব ঘোষ বাবলু, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাছান, শিরিনা সুলতানা, জয়দেব চক্রবর্তী, আজিজুর রহমান ও মো. ইমরান হোসেনসহ তালা প্রেসক্লাবের সকল সদস্য।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com