

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক ‘আজাদী’ এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মান্যবর সিএমপি কমিশনার মহোদয়ের ফুলেল শুভেচ্ছা।
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে প্রকাশিত পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক আজাদী’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক এম এ মালেকের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, এসময় সেখানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত ছিলেন।
সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে চট্টগ্রামের ঐতিহ্য গৌরবময়। ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীনতাপূর্ব বাংলাদেশে বেশ ক’টি দৈনিক প্রকাশিত হতো চট্টগ্রাম থেকে এগুলোর মধ্যে ‘দৈনিক আজাদী’ অন্যতম।
শুভেচ্ছা বিনিময়কালে সিএমপি কমিশনার মহোদয় সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ‘দৈনিক আজাদী’র সুনাম অতীতের মত ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com