

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এই টহল পরিচালিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কার্যক্রম ও অপরাধ দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
র্যাব সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল ও সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা র্যাবের প্রধান অঙ্গীকার। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
র্যাব-১১ জানায়, বর্তমানে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন। চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com