দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাণচালের চেষ্টা চলছে : খাইরুল কবির খোকন 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

 মো: তৌফিকুল হক নরসিংদী, রায়পুরা  : গত বছর  ১৮-ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের ডা: সজীব সরকারের কবর জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বাদ জুমার পর চরসুবুদ্ধি ইউনিয়ন  ঈদগা মাঠ ও কবরস্থানে ডাকসুর সাবেক জিএস  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব  নরসিংদী জেলা বিএনপির সভাপতি  খাইরুল কবির খোকন বলেন দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল  করার চেষ্টা চলছে, পরে জেলা ও উপজেলা বিএনপি’র  নেতৃবৃন্দ সাথে নিয়ে ডা: সজীব কবরে পুস্ততবক অর্পণ করেন, ডাক্তার সজীব সরকার আন্দোলন চলাকালীন সময়ে উত্তরা আজিমপুর এলাকায় বিকাল ৪ ঘটিকার সময় পুলিশের গুলিতে নিহত হয়, খাইরুল কবির খোকন  বলেন যে সজীব সরকার নিহত হওয়ার মধ্য দিয়ে ১৮- জুলাইর পর থেকে আন্দোলন আরো তীব্র গতি ধারন করে, ডাক্তার সজীব সরকারের আত্মত্যাগ এই জাতি চিরদিন স্মরণ রাখবে, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, ফাইজুর রহমান,সজীবের মামা নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকাররম  হোসেন, সজীবের বোন স্বর্ণা সরকার সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুয়েল,  নরসিংদী জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক এ,কে এম জাহাঙ্গীর আলম বাদল রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহ সংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহআরো অন্যান্য নেতৃবৃন্দ।