

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : ট্রলির ধাক্কায় বাইক চালক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া-কোমরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইক চালক আবদার রহমান (৫৩) কোমরপুর গ্রামের জুম্মান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, কোমরপুর সড়কের কুলিয়া এলাকায় বেপরোয়া গতিতে চলা ইট বোঝাই একটি ট্রলির সাথে বাইক চালক আবদার রহমানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মারাত্মকভাবে বাইক চালক আহত হয়। রক্তাক্ত আবদার রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com