দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভা 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্যা ব্যবস্থাপনা ও বন্যার্তদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। যেকোন সহায়তায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করার আহ্বান জানান জেলা প্রশাসক।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট)  সকালের দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায়।

দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভার এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান জানান, লক্ষ্মীপুর জেলায় ৭ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩০ হাজার মানুষ। বন্যা দূর্গত এলাকার বাসিন্দাদের জন্য ৭’শ মেট্রিকটন চাল এবং নগদ ১০ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৫’শ ৯ মেট্রিকটন চাল ও ১৬ লক্ষ টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে। 

এছাড়াও শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। 

দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভা লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান আরও বলেন, বন্যা কবলিত এলাকায় এই বরাদ্ধ পর্যাপ্ত নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ৩০ লাখ টাকার চাহিদা প্রেরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লে. কর্ণেল মাজিদুল হক রেজা, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী রে-জাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা: আহমেদ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী প্রমুখ।