

কে সৌরভ খাঁন, স্টাফ রিপোর্টার :
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই মেট্রো স্টেশনে এক যাত্রীর রেখে যাওয়া আইফোন (বাংলাদেশি টাকায় ১ লাখ ৮৫ হাজার টাকার মতো) ফেরত দিয়ে সততা দেখিয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক মো. ওবায়দুল হক মানিক।
সোমবার দুপুর ২টার দিকে ব্যবসায়িক কাজে সালাউদ্দিন মেট্রো স্টেশন থেকে আল-কিয়াদা মেট্রো স্টেশনে নামেন। কাজ শেষ করে আসার সময় ওয়াশরুমে দেখতে পান একটি আইফোন। উনি দেরি না করে কর্তব্যরত অফিসারের কাছে আইফোনটি হস্তান্তর করেন। কর্তব্যরত পুলিশ অফিসার তার এ সততা দেখে খুশি হন এবং তাকে ধন্যবাদ জানান।
বঙ্গমাতা পরিষদের সভাপতি ও ব্যাংকার মো. আব্দুল হকের বড় ছেলে সাংবাদিক ওবায়দুল হক মানিক ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা করেন আরব আমিরাতে।
ওবায়দুল হক মানিক বলেন, দুবাই আল-কিয়াদা মেট্রো স্টেশন ওয়াশ রুমে আমি আইফোনটি দেখতে পাই। দেখার পর আমি কর্তব্যরত পুলিশ অফিসার ইনচার্জকে আইফোনটি হস্তান্তর করি। আমি বাংলাদেশি শোনে তিনি খুশি হন এবং আমাকে ধন্যবাদ জানান। আমি একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কাজটি করতে পেরে সত্যিই আনন্দিত।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com