দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মোহাম্মদ আরমান চৌধুরী, ইউএই প্রতিনিধি : দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী সাংবাদিকরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ের আল মতিনা রয়্যাল নাইট রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এস. এম. ফয়জুল্লাহ শহীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গাজী টিভির প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিম উদ্দিন আকাশ, নওশের আলী, ওবায়দুল হক মানিক, মোহাম্মদ সেলিম, মাসুম বিল্লাহ রায়হান, মো. মনির হোসেন, আবুল কালাম, মো. আলিনুর, শরীয়ত উল্লাহ সবুজ, সাইদুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান তাঁর দায়িত্বকালে পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন এবং প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সাংবাদিক ও কনস্যুলেটের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা পালন করেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে মোহাম্মদ আরিফুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দীর্ঘ দুই বছরের কর্মকালীন সময়ে তিনি প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছেন। প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা তাঁর কাজকে সহজ করেছে।

তিনি আরও বলেন, দায়িত্বকালীন সময়ে প্রবাসী সাংবাদিক সমাজের সঙ্গে গড়ে ওঠা আন্তরিকতা, সৌহার্দ্য ও পেশাদারিত্বের সম্পর্ক তিনি আজীবন স্মরণ করবেন। প্রবাসী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং বাংলাদেশ ও প্রবাসী গণমাধ্যমের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করাই ছিল তাঁর মূল লক্ষ্য।