দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

জেলা প্রশাসনের আয়োজনে এবারের টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার মোট ১০টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চন্দ্রগঞ্জ থানা একাদশ ও রামগতি পৌরসভা একাদশ। ম্যাচে রামগতি পৌরসভা একাদশ ৩–১ গোলে জয় লাভ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ–সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “দীর্ঘ সময় পর এই মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপের মতো বড় আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে খেলাপ্রেমী দর্শক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।