

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন দল্টা পালের বাড়ির বাসিন্দা, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী আবদুর রহমান কেরানী ও অত্র স্কুলের অর্থদাতা মরহুম আবদুল মজিদ সাহেবের কনিষ্ঠ নাতী,বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ওমর ফারুক শাকিল চৌধুরী।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত অনুমোদনক্রমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে দল্টা ডিগ্রী কলেজের সভাপতি পদে মোঃ ওমর ফারুক শাকিল চৌধুরীকে সভাপতি, মনির হোসেনকে বিদ্যোৎসাহী সদস্য ও সভাপতি কর্তৃক মনোনীত সদস্য, পদাধিকারবলে অধ্যক্ষকে সদস্য সচিব নির্বাচিত করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার কথাও বলা হয়েছে।
ওমর ফারুক শাকিল এর আগে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য পদে দায়িত্ব পালন করছেন। তাই বর্তমানে তিনি দল্টা ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা করছেন বর্তমান নব-নির্বাচিত সভাপতি ওমর ফারুক শাকিল চৌধুরীর মাধ্যমে কলেজের চলমান সমস্যা নিরসন করা সম্ভব হবে। এবং অতিদ্রুত তা সমাধান করে, কলেজের শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের উন্নয়ন সহ সকল কর্মকাণ্ডে ব্যাপক ভুমিকা রাখবেন নব-নির্বাচিত এই সভাপতি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com