
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন দল্টা ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ( ৩১ শে জুলাই সোমবার)লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া এ কমিটির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
আগামী তিন মাসের জন্য এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। আহবায়ক কমিটিতে রায়হান পাটওয়ারী আহবায়ক ও রেহাব হোসেন তপদার, বিপ্লব হোসেন ভূঁইয়া, রুবায়েত হাসান আনান, মোঃ আতাহার নাবিল,কে যুগ্ন আহবায়ক ও ফজলে রাব্বি,জারিফিন মোস্তাফিজ কে সদস্য করে কমিটির অনুমোদন দেয়া হয়।
এসময় নেতৃবৃন্দরা জানান, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমরা তা যথাযথ ভাবে পালন করবো। কলেজ কমিটি কে সুসংগঠিত করতে আমরা আহবায়ক কমিটি সকলের সাথে সমন্বয় করে সুন্দর ও সুসংগঠিত একটি কমিটি উপহার দিবো ইনশাআল্লাহ।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, দীর্ঘ দিন দল্ট ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কোন কমিটি গঠন করা হয়নি। সংগঠনকে আরও গতিশীল করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আশাকরি ৩ মাস পর কলেজ শাখা ছাত্রলীগের এই কমিটিকে একটি সুন্দর শৃঙ্খলা সমৃদ্ধ কমিটি গঠন করতে আমরা সক্ষম হবো।
