

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের অধীনে কমলনগর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে পদ পান ইকবাল হোসেন পারভেজ।
পদ পেয়ে পারভেজ বলেন, আল্লাহর দরবারে শোকরিয়া জানাচ্ছি এবং ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম রকি ভাই ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া ভাই সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি কমলনগর উপজেলার সকল ইউনিটের ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করবো। মানবিক কাজের মাধ্যমে আমরা দলের সুনাম ধরে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো।
ইকবাল হোসেন পারভেজ কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের ব্যবসায়ী মোঃ খোকনের সন্তান। তিনি বর্তমানে নিউ মডেল ইউনিভার্সিটি এন্ড কলেজে অধ্যয়নরত আছেন।
উল্লেখ্য, মানবিক কাজ করে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সরব থাকতে দেখা গিয়েছ ছাত্রলীগ নেতা পারভেজকে। উপজেলা কমিটিতে তাকে দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে অনেকেই।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com