

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে থানা থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ রবিউল হাসান অপি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার বসতঘর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
রবিউল হাসান অপি চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছয়ানী টবগা গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ীর মো. বেলাল হোসেনের ছেলে।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতিকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায়। এসময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে রবিউল হাসান অপির বসতঘর থেকে চাটখিল থানার লুট হওয়া তিনটি মোবাইল ফোন, দুটি ব্যাগ, একটি রেইন কোট ও দুটি চার্জার উদ্ধার করা হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গত ৫ আগস্ট সরকার পতনের পর চাটখিল থানায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নেয় দুর্বৃত্তরা। অপির বসত ঘর থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও আমাদের চাটখিল থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি।
যে কারণে অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।'
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com