তৃতীয় রমজানেই হঠাৎ ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজানের তৃতীয় দিন শুরু হয়েছে। দিনের প্রথমবেলা থেকেই তাপমাত্রা ছিল তীব্র। দুপুরের পর হঠাৎ লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন এলাকায় হঠাৎই নামে ঝুম বৃষ্টি। কোথাও কোথাও ঝড়ো বাতাস দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) তৃতীয় রমজানে জোহরের পর নামে বৃষ্টি।

তীব্র তাপমাত্রার মধ্যে হঠাৎ বৃষ্টি স্বস্তি দিলেও রাস্তার পাশের দোকানী, রিকশাওয়ালা ও পথচারীরা বিড়ম্বনায় পড়েন। দ্রুত দোকান ঢাকার জন্য দৌঁড়াদৌঁড়ি শুরু করেন।

লক্ষ্মীপুর জেলার মোবারক কলোনি এলাকায় ঝড়ো বাতাসে গাছের ঢাল ভেঙে রাস্তায় পড়েছে। তবে এ ঘটনায় কোনো বিপদ হয়নি।