বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি উদ্যাপনের অংশ হিসেবে তিস্তা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকালেটির উদ্যোগে পিঠা উৎসব আয়োজন করা হয়। প্রতিটি ফ্যাকালেটি নিজস্ব স্টলে নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশনের পাশাপাশি পিঠার সৃজনশীল ও নান্দনিক প্রেজেন্টেশন উপস্থাপন করে। পিঠার স্বাদ, উপস্থাপন ও সৃজনশীলতার ভিত্তিতে ভোটের মাধ্যমে সেরা পিঠা উৎসব প্রেজেন্টেশন নির্বাচন করা হয়।
ভোট ও মূল্যায়নের ভিত্তিতে সেরা পিঠা উৎসব প্রেজেন্টেশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন এবং ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সরকার। এ সময় তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা তিস্তা বিশ্ববিদ্যালয়ের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com