

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে তিন দফা দাবিতে কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে টঙ্গীর গাজীপুরা এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।এর আগে শ্রমিকরা শাখা সড়ক থেকে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনরত শ্রমিক রুনা জানান, এই কারখানায় এক বছর ধরে বেতন নিয়ে ঝামেলা করতেছে। তিন মাসের বেতনের মধ্যে মাত্র এক মাসের বেতনের অর্ধেক দিয়েছে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দরকার পরলে রাস্তায় শুয়ে পরবো, তারপরও দাবি মানা না পর্যন্ত আন্দোলন থামবে না।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, প্রথম আন্দোলন করার পর এক মাসের অর্ধেক বেতন দেয় মালিক। টাকা না পাওয়ায় আমরা ঘর ভাড়া দিতে পারছি না। বাড়ির মালিক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। এ অবস্থায় আমরা কি করবো ভেবে পাচ্ছি না। তিন মাসের বেতন ও এক বছরের ছুটির টাকা দিচ্ছে না। এক পর্যায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, আমরা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com