

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভাড়া বাসায় অভিযান চালিয়ে আলমিরার ভেতরে লুকানো ইয়াবাসহ আশ্রিত ৩জন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৪ আগস্ট ভোররাত ৩টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পুরান পল্লান পাড়ার জনৈক জহির আহমদের ভাড়া বাসা ঘেরাও করে ঘরে অবস্থানরত বালুখালী-২, ময়নার ঘোনা ১১নং রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নং-৫৫০৬৫৪, ব্লক নং-সি-১৩ এর বাসিন্দা মৃত হোছনের পুত্র কিং জ্য নাই ওরফে মোঃ নুর (২৫), একই ক্যাম্পের এফসিএন নং-১৯৯৮৪১, ব্লক নং-সি-১২ এর বাসিন্দা মৃত নুরুল হকের পুত্র আব্দুর রহমান (২৪) এবং মিয়ানমারের মন্ডু মিন্নি পাড়ার খায়রুল হকের পুত্র সামছুল হক (২২) (রোহিঙ্গা) কে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে মোঃ নুরের রুমে স্টীলের আলমারির ভিতর ড্রয়ারে একটি সিনথেটিক শপিং ব্যাগের ভিতর হতে ৯হাজার ইয়াবা উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। ধৃত ২ ও ৩নং আসামী মোঃ নুরের ইয়াবা বিক্রয় ও পাচারে সহযোগীতা করে আসছে। ঘটনাস্থলে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) এর পরিদর্শক সিরাজুল মোস্তফা জানান, উপপরিদশর্ক মোঃ নাসির উদ্দীন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দয়েরের পর ধৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com