

কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন শাখা যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার সদর কড়িকান্দি বাজারস্থ তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।
এতে কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি ডা. মো. শাহাবুদ্দিন ও সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ কে মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকদের দ্বারাই দেশকে পরিবর্তন করা সম্ভব। তাই দেশকে সঠিক ভাবে গড়াতে হলে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। যুবকদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাৎ হোসাইন,তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন,কড়িকান্দি ইউনিয়ন যুব বিভাগের উপদেষ্টা মনির হোসেন ও উপদেষ্টা মোশাররফ হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com