

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কখনো যদি বিএনপি ক্ষমাতায় যায় তাহলে সেই ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। এই ৩১ দফাই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই দেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচার বিভাগ, গণতন্ত্র এবং বাংলাদেশে যা কিছু আছে তার সবকিছু ৩১ দফায় রয়েছে।
শনিবার বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে স্থানীয় যুবদলের আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও পথসভায় এসব কথা বলেন তিনি। এসময় দুলু আরও বলেন, এখন যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে। রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নেয়া হচ্ছে। তা না করে তারেক রহমানের ৩১ দফা অনুসরণ করলেই সংস্কার হয়ে যাবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। অন্তবর্তর্ীকালিন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নির্বাচন চেয়েছে, দ্রত নির্বাচন দিতে হবে। যে দল ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে।
পথসভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ অন্যান্যরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com