

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার গড়ার প্রত্যয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ করা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের ঐতিহাসিক দালাল বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
এ পরিষ্কার পরিচ্ছন্নতা একশত ডাস্টবিন বিতরণ শুরু করেন উপজেলা প্রশাসন।
এ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
এ সময় উপস্থিতি ছিলেন - দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাজার কমিটির সভাপতি বিটু পাটোয়ারী ভলেন্টিয়ার বাংলাদেশ সদস্য ও বিভিন্ন স্কুল পড়ুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পাশাপাশি দালাল বাজারের চারপাশে অবস্থানরত সব খাবার দোকানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সঙ্গে ডাস্টবিন রাখার জন্য নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com