

লক্ষ্মীপুর জেলার সদরেরর খোয়া সাগর দিঘীর পাড় থেকে সিমু (২৬) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
সিমু নামের তরুণীর বাড়ি নরসিংদী জেলার শিবপুর নৌকাঘাট এলাকায় তিনি বগিরথের কন্যা। ৪ মাস আগে শিবপুর জয়নগর এলাকার মানিক সরকারের পুত্র পাপ্পুর সঙ্গে তার প্রেমের বিয়ে হয়।
গত ৩ মাস ধরে স্বামী পাপ্পুর সঙ্গে দিঘীর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকছেন বলে জানা যায়।
নিহতের স্বামী পাপ্পু জানান, তাদের চার বছরের প্রেমের সম্পর্ক। ৪ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তবে সিমুর পরিবার বিয়ে মেনে নেয়নি। তাই লক্ষ্মীপুর এসে ভাড়া থাকছেন তারা। তিনি দালার বাজারে ওয়ালটন শো-রুমে চাকরি করেন।
পাপ্পু আরও বলেন, ঈদের দিন দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে পাপ্পু পাশ্ববর্তী দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড়ে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যায় বাসায় এসে দেখেন তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এর পূর্বে কয়েকদিন যাবত সিমু বাড়িতে যাওয়ার জন্য বায়না করে পাপ্পু জানান।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক নুরুল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com