
নাজমুল হোসেন : ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমানের সমর্থনে রাজধানীর মিরপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মিরপুর ২ নম্বর মসজিদ মার্কেট এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি ঈদগাহ মাঠ, সনি স্কয়ার, মিরপুর ১, আনসার ক্যাম্প ও মিরপুর ১ গোলচক্কর প্রদক্ষিণ করে। শেষ পর্যন্ত মিরপুরের মাজার এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীরা ব্যারিস্টার আরমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা এলাকার উন্নয়ন, সুশাসন ও জনবান্ধব রাজনীতির পক্ষে বক্তব্য দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঢাকা-১৪ আসনের মানুষ পরিবর্তন ও গঠনমূলক রাজনীতি চায়। তাঁরা আশা প্রকাশ করেন, ব্যারিস্টার আরমান নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
মিছিলে স্থানীয় নেতা–কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com