

নিজস্ব প্রতিবেদক :
আজ সকাল ছয়টার দিকে ঢাকা বঙ্গ বাজারে আগুন লেগেছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন ভয়াবহ রূপ ধারণ করে রাস্তার উল্টোপাশেও ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতার জন্য সড়কে রাখা ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়িগুলো দূরে সরিয়ে ফেলতে হয়েছে। দূরে থাকা গাড়িগুলো থেকে সংযোগ দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।
বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে ফায়ার সার্ভিসের। মার্কেটে গার্মেন্টস পণ্য ও নানা রকম কাপড় থাকায় আগুন বেড়ে চলেছে। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চাকরি।
এদিকে আগুনের সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা হতাশ। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করেছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোনও মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মধ্যে থেকে জানা যায়, অনেকে লোন নিয়ে ব্যবসা করছিল। এখন তাদের সব সম্বল শেষ।
সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কর্মীদের ফ্লাইওভারের উপর এবং বিভিন্ন ভবনের উপর থেকে আগুন নিয়ন্ত্রণে পানি ছুড়ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com