

নিজস্ব প্রতিবেদক :
২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীতে খন পর্যন্ত ৭৪টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগের দিন শনিবার (১২ নভেম্বর) রাতেই ঢাকায় ৮টি বাসে আগুন দেওয়া হয়।
যেন হরতাল-অবরোধে নাশকতাকারীদের টার্গেটে পরিণত হয়েছে যাত্রীবাহী বাস। সকাল-দুপুর-সন্ধ্যা যে কোনো সময় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে প্রাণহানিও হচ্ছে।
জনমনে স্বস্তি ফেরাতে অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কৌশলী পদক্ষেপের কথা জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড.খ. মহিদ উদ্দিন যুগান্তরকে জানান, অগ্নিসন্ত্রাসীদের রুখতে পুরোনো পদক্ষেপের পাশাপাশি নতুন কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে অগ্নিসংযোগকারীরা ছদ্মবেশে ও যাত্রীবেশে কাজগুলো করছে। তারা পুলিশের গতিবিধি নজরে রেখে ফাঁকা জায়গায় ঘটনাগুলো ঘটাচ্ছে। এ কারণে বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com