
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৫ গ্রাম ২২৭ পুরিয়া হেরোইন, ৬৬৭ পিস ইয়াবা, ১০ বোতল দেশি মদ ও ৬০ কেজি ৯২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।
