
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৬৬০ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত মোট ৬ হাজার ৮৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে এখন সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে বাসাবাড়ি ও এর আশপাশের এলাকায় জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ব্যক্তিগত সতর্কতার বিকল্প নেই।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com