

আমিরাত প্রতিনিধি : আমিরাত প্রবাসী সাংবাদিক সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)–এর সাধারণ সম্পাদক, সিপ্লাস টিভি ও বাংলা টিভির আবুধাবি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নান–এর শ্রদ্ধাভাজন পিতা হাজী আব্দুল হাদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন।
তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
মরহুমের গ্রামের বাড়ি উত্তর সত্তা, মাওলানা রমজান আলী বাড়ি, রাউজান, চট্টগ্রাম। তিনি চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
মরহুমের মৃত্যুতে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
সংগঠনের সভাপতি, সম্পাদক ও সকল সদস্য এক যৌথ বিবৃতিতে বলেন, “আল্লাহ পাক মরহুম হাজী আব্দুল হাদী সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক বহনের শক্তি দিন।” — (আমীন)
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com