

স্বাস্থ্য ডেস্ক :
চলতি বছর ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। আর সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১৯ জনে।
রোববার (২১ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
গত বছর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী, ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com