ডিসেম্বর নয়, জুন-জুলায়ে জাতীয় নির্বাচন সম্ভব- রিজভী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

আল আমিন হোসেন, রাজশাহী :

নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন-জুলায়ে জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তবীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে- বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ ও দোয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি, আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দিবেন। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। ভারত বাংলাদেশের বিষয়ে আমেরিকার সাথে আলোচনা করছে। বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন? ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমন্ত  ভারত-বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশীদের পাখির মতো গুলি করে মারলেও হাসিনা সরকার নিরব থাকতেও পররাষ্ট্রনীতি মাথা নত করে চলতো। ভারত মনে করত হাসিনা তাদের একজন বিশ্বস্ত, অনুগত।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ছিল দস্যু দলের সর্দারনি। যখন যা ইচ্ছে করেছে। ছাত্র ছাত্রীদের হত্যা করে রক্তাক্ত করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, ভারত তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে।  যেই যাই বলুক না কেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এবং সরকারের সদিচ্ছা থাকলে যথাসময়ে নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি নেতা।