

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন্সে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫০ বোতল বিদেশী মদ ও ৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত দুই জনকে আটক করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান মায়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১ কেজি (১০০০ গ্রাম) ক্রিস্টাল মেথ (আইস) ও ৩৫০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বিদেশী মদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, একইদিনে অপর একটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা পায়রা সার্ভিসের একটি লোকাল বাস তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন উক্ত বাসের ড্রাইভার মোঃ জসীম (৩০) এবং হেলপার খালেদ মোর্শেদ (২০) এর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের টুল বক্সের ভিতরে লুকিয়ে রাখা কালো টেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট থেকে ৫ হাজার ৬০০পিস ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়। ড্রাইভার এবং হেলপার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ইয়াবা কক্সবাজারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, বাস এবং আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com