

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ থানার নাফ নদী সংলগ্ন বরইতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ অভিযান চালায়। এসময় নাফ নদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। সন্দেহজনক ব্যক্তিদের কোস্ট গার্ড সদস্য থামার সংকেত দেয়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা নাফ নদী সংলগ্ন প্যারাবনে তল্লাশি চালিয়ে ৮টি বস্তা উদ্ধার করে এবং বস্তাগুলো থেকে ৩৮৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com