

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় সাড়ে ১o কেজি স্বর্ণসহ দুই পাচারকারী রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য সাড়ে ১১ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।
আটকরা হলেন, মিয়ানমারের মংডু সুদাপাড়ার হাফিজুর রহমান (২৮) একই এলাকার মোঃ আনোয়ার (৩০)।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, 'টেকনাফের পৌরসভাস্থ অলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আবদুল হকের বাড়িতে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের বড় চালান মজুদ করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল গতকাল রাতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ১o কেজি স্বর্ণালংকারসহ স্বর্ণের উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। এসময় পালানোর চেষ্টাকালে দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, এছাড়া মিয়ানমারের ২ লাখ সাড়ে ২৯ হাজার কিয়াত, সাড়ে ৪ লাখ বাংলাদেশি টাকা এবং ১০টি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটকদের মামালা দিয়ে থানায় হস্তান্তর করা হবে। '
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com