

কক্সবাজারের টেকনাফের ১০ জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাত হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাত।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ ওসমান গনি।
তিনি জানান,বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স শীলখালী পাহাড়ী এলাকার মুরার বাসায় অভিযান পরিচালনা করে মামলা নং ৫৬ তারিখ ২৮/৩/২৪ খ্রিঃ এর অন্যতম মূল হোতা দেলোয়ার হোসেন (২৬) প্রকাশ দেলু ডাকাত কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বিভিন্ন অপহরণের সাথে তার জড়িত থেকে লোমহর্ষক বিভিন্ন অপহরণের ঘটনার বর্ণনা সহ ঘটনার বিষয়ে নিজের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছেন। এই অপহরণ চক্রের পিছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অন্যান্যা আসামীদের তথ্যসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরো ডাকাতি,অপহরণ সহ ৪টি মামলা রয়েছে।
তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মামলায় কোর্টে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com