

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ ইয়ুথ মেনিফেস্টো ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তরুণদের প্রত্যাশা সংক্রান্ত বিষয়ে শেয়ারিং কর্মশালা ৫ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর আয়োজনে অনুষ্ঠান স্বাগত বক্তব্য এবং সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট শেড এর একশান এইড বাংলাদেশ (এএবি) প্রকল্প ম্যানেজার বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের সাংসদ পদে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুল বশরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ মরহুম আব্দুল গণীর সুযোগ্য পুত্র সাইফ উদ্দীন খালেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং বাহারছডা শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক এম,এ,মনজুর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহীর হোসেন এম এ, শিক্ষক ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, বিভিন্ন ইয়ুথ গ্রুপ থেকে বক্তব্য রাখেন,মোঃরাসেল, মুজিবুর রহমান,মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শহীদ উল্লাহ, আসমা আখতার ও ইকবাল।
আলোচকেরা বক্তব্যে বলেন,টেকনাফ বাংলাদেশের স্বর্গ দক্ষিণ সীমান একটি জনপদ।ভৌগোলিক দিক থেকে এর তিন,দিকে সাগর এবং পূর্বে নাফ নদী এবং উত্তরে সমতল ভূমি। একটি পৌরসভা সহ ৭ ইউনিয়ন নিয়ে টেকনাফ উপজেলা। প্রায় ২৬% শতাংশ শিক্ষার হার এবং উচ্চ শিক্ষার বৃদ্ধির ক্ষেত্রে নারী শিক্ষা ও উপজেলায় আরও কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার হার বাড়ানো দরকার। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি, তরুণদের উদ্যোক্তা, শ্রমবাজার ও বৈধ ব্যবসা বানিজ্য, মাদক নির্মূল, মানব পাচার ও অপহরণ বন্ধের কার্যক্রম পদক্ষেপ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সংহতি বজায় রাখা সহ রোহিঙ্গাদের শ্রমবাজার দখল মুক্ত করে দেশীয় শ্রমিকদের নিয়োগ এবং স্থানীয় পাহাড়ে অপহরণ বানিজ্য রোধে সামাজিক আনদোলন গড়ে তুলা হবে। উপস্থিত ছিলেন,বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রশিক্ষিত যুব সমাজ ও তৃতীয় লিংগ। প্রধান অতিথি বলেন, টেকনাফ স্থল বন্দরে রোহিঙ্গা শ্রমিকদের ভবিষ্যতে অপসারণ করা এবং মাদক ও অপহরণ বানিজ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com