

কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী এলাকার অস্ত্রবাজ সন্ত্রাসী চক্রের কুখ্যাত সদস্য এবং পৃথক দুটি অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী জালাল উদ্দিন ওরফে কালা বদাইয়াকে উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়ার সৈয়দ হোসেনের ছেলে মোঃ জালাল উদ্দিন ওরফে কালা বদাইয়া (৩৬)।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩১ মার্চ) রাতে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ জালাল উদ্দিন ওরফে কালা বদাইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল। ধৃত ব্যক্তি রঙ্গিখালি এলাকার অস্ত্রবাজ সন্ত্রাসী চক্রের কুখ্যাত সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০২২ সালে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রয়েছে। উক্ত দুটি মামলায় সে পলাতক ছিল এবং একপর্যায়ে র্যাবের তৎপরতায় গতকাল তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com