

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ থানাধীন গোলারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত নারী হলেন,টেকনাফ উপজেলার
সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোলারপাড়া এলাকার জহির আহাম্মদের মেয়ে ও সলিম উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) সকালে
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকায় জনৈক সলিম উল্লাহ'র বসতঘরে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও তার বসতঘর তল্লাশী করে শয়ন কক্ষের সানসিট থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়,আটককৃত আনোয়ারা বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে টেকনাফের পার্শ্ববর্তী সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে নিজ হেফাজতে মজুদ রেখে চতুরতার সাথে নিত্য অভিনব কায়দা অবলম্বনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিল।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com