

মোহাম্মদ ইউনুছ অভি :
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ বছর ধরে আত্মগোপনে থাকা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আবুল হাশেম (৪৫) নামে একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী হলেন,টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের
আন্দারীছড়া এলাকার ওমর আলীর ছেলে আবুল হাশেম (৪৫)।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার ৬ জুন সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পলাতক আসামী আবুল হাশেম (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে বিগত ৫ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়। বর্ণিত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ মডেল থানার মামলা নং-২২, তাং ১৮/০৬/২০১৮ খ্রিঃ, ১৮৬০ সনের পেনাল কোড দন্ড বিধি ২৭৯/৩০৪ ধারায় মামলা রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ল’ এন্ড মিডিয়া মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com