

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্তএক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার চেবর মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪১)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
তিনি জানান,শুক্রবার (১৭ নভেম্বর) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ’সৈয়দ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। বর্ণিত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নং-৬৬/১৮, পি-১১৫২৬/২১, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ এর(খ) ধারায় মোতাবেক মামলা রয়েছে।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com