

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আবুল মঞ্জুরের ছেলে আব্দুল্লাহ প্রকাশ ধলু মিয়া (৪৫)।
র্যাব-১৫, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে র্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়াপাড়া এলাকায় জনৈক আব্দুল্লাহর নিজ বসতঘরের শয়ন কক্ষে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আব্দুল্লাহ নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির দেহ ও তার বসতঘর তল্লাশী করে ধৃত ব্যক্তির বসতঘরের শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের নিচে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে সর্বমোট ৭ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। ধৃত মাদক কারবারী আর্থিক লাভের জন্য সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিজের হেফাজতে মজুদ করে এবং পরবর্তীতে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে অন্যান্য মাদক কারবারী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে থাকে।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com