

মোহাম্মদ ইউনুছ অভি :
টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে
১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বাস এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
এসময় মাদক পাচারে জড়িত বাস চালককে আটক করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বিজিবিএমএ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন
তিনি জানান, শনিবার ২৪ জুন সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাস পালকী গাড়ি চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়।
পরবর্তীতে বিজিবি ডগ ও ডগ স্কোয়াড সদস্য যথারীতি উক্ত বাসটি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ টাইগার চালকের শরীর ও বাসের পিছনের সীটে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং চালক সন্দেহমূলক আচরণ প্রকাশ করে।
পরবর্তীতে উক্ত চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়।
তল্লাশীর এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে বাসের পিছনের সিটের নীচে বডির সাথে অভিবন পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত বাসটি ও আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com