

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ে গরু চরাতে গিয়ে দুই রাখাল স্থানীয় ব্যক্তি অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
অপহৃত হলেন, টেকনাফের হোয়াইক্যং রোজার ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ(৩২) ও কম্বনিয়া এলাকার ফিরুজের ছেলে নুর মোহাম্মদ(১৭)।
২৬ মার্চ মঙ্গলবার বিকালে পাহাড়ে দুই জন ব্যক্তি অপহরণের শিকার হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: হাসান জানান, টেকনাফের হোয়াইক্যং দুই জন স্থানীয় ব্যক্তি পাহাড়ে গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের শিকারে বিষয়ে এখনও খবর পাইনি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com