

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের নাফনদের তীর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মুখ বিকৃত হওয়ায় মৃতদের তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১ টার সময় টেকনাফের দমদমিয়া সংলগ্ন নাফনদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃতদের উদ্ধারের বিষয়টি স্বীকার করে টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, 'স্থানীয়দের মাধ্যমে নাফনদে ভাসমান লাশের খবর পেয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন নাফনদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পড়নে হাফ প্যান্ট।
তিনি বলেন, 'লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিযাধীন রয়েছে।'
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com