

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ হ্নীলায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক ছেলে, দুই মেয়ে ও তাদের মা৷ নিহতরা হলেন, আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।
টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে৷ এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মাটি সরিয়ে নিহতদের উদ্ধার করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com